নিজস্ব প্রতিনিধি কলকাতা ১২ই জানুয়ারি
চলন্ত বাসে মহিলার গলা থেকে হার ছিন্তাই করে চম্পট দিল এক চোর।আর এই সমস্ত ঘটনাটি ধরা পড়ল বাসে লাগানো সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক যুবক উত্তরবঙ্গ রাস্ট্রিয় পরিবহন সংস্থার বাসে উঠে সুযোগ বুঝে এক মহিলার গলার হার ছিন্তাই করে চম্পট দেয়।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ডুয়ার্স জুড়ে।ঘটনার পর বীরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছেন বীরপাড়া থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই ঐ যুবককে শনাক্ত করেছেন পুলিশ তবে এখন অব্দি তাকে গ্রেফতার করা যায়নি বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:
Post a Comment